SCMS SCMS
  • ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪
  • পোতাজিয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে স্বাগতম।

প্রধান শিক্ষকের বাণী

রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত পদচারনায় ধন্য শিক্ষা সংস্কৃতি আর শিল্প বাণিজ্যে সদাকর্ম চঞ্চল শাহজাদপুর উপজেলায় উপস্থিত অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান পোতাজিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় । বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক সর্বসাধারণের হিতৈষী শ্রী অম্বিকা নাথ রায় ১৮৯৪ সালে বিদ্যালয়টি স্থাপন করেন। শ্রী অম্বিকানাথ রায় যার জন্ম না হলে হয়তো অত্র এলাকার মানুষ অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত থাকতো। তৎকালীন সময়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই বিদ্যালয়টি পরিদর্শন করেন। তার পরিদর্শন স্বাক্ষরটি আজও অত্র বিদ্যালয়ে তার স্মৃতি হিসেবে সংরক্ষণ করে রাখা হয়েছে l

অত্র এলাকার জনগণের ভোটে বারবার নির্বাচিত চেয়ারম্যান ও শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহন সাহেব, এবং অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি বৃন্দ আলহাজ্ব মোহাম্মদ মোজাম্মেল হক, মোঃ নুরুল ইসলাম, আলহাজ্ব আলমগীর জাহান বাচ্চু, দীন আহমদ সহ সকলেই প্রতিনিয়ত প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করেছেন। বর্তমানে ডক্টর সাজ্জাদ হায়দার লিটন ( বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহন সাহেবের সুযোগ্য সন্তান) বিদ্যালয়টির মান উন্নয়নে ও শিক্ষার মান উন্নয়নের জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন । তার চেষ্টা অব্যাহত থাকলে এই বিদ্যালয়টি উপজেলার মধ্যে একটি শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে পরিণত হবে। আমি ২০১৮ সালে অত্র প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। এই বিদ্যালয়টি পাঠ্যপুস্তক নির্ভর আর গতানুগতিক ফলাফলের গণ্ডির বাইরে বেরিয়ে ছাত্র-ছাত্রীদের সত্যিকার অর্থে জ্ঞান অর্জনের পথকে সুগম করছে। আমি চাই কেবল বিদ্যা অর্জনই নয় জ্ঞানী হিসেবে ব্যক্তিজীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত একজন শিক্ষার্থী নিজেকে প্রতিষ্ঠিত করুক এবং মানবিক গুণাবলীতে সমৃদ্ধ হোক। সেই লক্ষ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করাই আমার উদ্দেশ্য। প্রিয় ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলছি তোমরা যারা ২০২৪ শিক্ষাবর্ষে নতুন ভর্তি হয়েছো তোমাদের জন্য রইল অভিনন্দন। তোমাদের বয়স কম কিন্তু চোখে আছে রঙিন স্বপ্ন। সেই স্বপ্ন পূরণের জন্য চাই সঠিক দিকনির্দেশনা। সঠিক দিক নির্দেশনার অভাবে পথভ্রষ্ট হয়ে তোমাদের জীবন অনিশ্চিত হতে পারে। আমি তোমাদের সেই সঠিক দিকনির্দেশনা দেওয়ার অঙ্গীকার করছি। আশা করি তোমাদের জীবনে অবশ্যই সফলতা আসবে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ আর যুগ উপযোগী শিক্ষার মাধ্যমে তোমাদের চলার পথ সুন্দর হোক এই কামনায় শেষ করছি।


এ কে এম শামিম হোসেন
প্রধান শিক্ষক
পোতাজিয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়